চকরিয়ার মালুমঘাটে পূরবী পরিবহনের সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ০১জন নিহত।

হেফাজত মুহাম্মদ দেলোয়ার
চকরিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাটে পূরবী পরিবহনের সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।এতে আহত হয়েছে আরো অন্তত ৫জন।আজ ২৮এপ্রিল (মঙ্গলবার) সকাল আনুমানিক ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি পূরবী পরিবহনের সহকারী বলে জানা যায়।
নিহত ব্যক্তির নাম মোঃ ইউনুস(৫৫),সে চট্টগ্রামের চান্দঁগাও থানার মৌলভী পুকুর পাড়ার মোঃ মুন্সী মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান ,আজ সকালে চট্টগ্রাম মুখী পূরবী পরিবহনের সাথে কক্সবাজার মূখী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পূরবী পরিবহনের সহকারী নিহত হন।
মালুমঘাট হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার জিয়াউদ্দিন জানান ,সকালে দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।