প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৫:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
চকরিয়ার হারবাংয়ে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত।
চকরিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাংয়ে এলাকায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।আজ ২৮ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৭ঃ৪৫ টায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেল এবং চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তি মো. মিজানুর রহমান (পূর্ণ পরিচয় জানা যায়নি)। তিনি চট্টগ্রামের দোহাজারী পৌরসভার বাসিন্দা এবং চন্দনাইশে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসির একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান ,দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত