প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৭:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩ আসামি।
চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের ১ জন দুটি মামলায় যথাক্রমে ৩ ও ৫ বছরের সাজাপ্রাপ্ত।
নিয়মিত মামলার আসামি: ৩ জন।
পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি ৯জন।
অন্যান্য গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. কায়সার, ইমতিয়াজ, টুকু মিয়া, নজরুল ইসলাম ওরফে সুজিব, নুর নাহার বেগম, বেলাল উদ্দিন, মোশারফ হোসাইন, জমির উদ্দিন, সাদ্দাম হোসেন, মো. লিয়াকত আলী, সাবের আহাম্মদ বাবুল, মিনহাজ এবং নুর মোহাম্মদ ভুট্টু।
চকরিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমন, চোর-ডাকাত ও মাদক কারবারিদের ধরতে এই অভিযান চালানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত