প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৪:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
চকরিয়ায় পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি সহ গ্রেপ্তার ১০
চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৮ মে) চকরিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারের পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মনির হোসেনের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহেদুল্লাহর নেতৃত্বে এসআই সোহরাব সাকিব, ইমরুল হক, ইসমাইল হোসেন, আনোয়ারা হোসেন এবং এএসআই আলা উদ্দিন, দোয়েল বড়ুয়া, মোরশেদ আলম, আল-আমিন, জগদীশ বড়ুয়া ও ঈমন আহমেদ শেখসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।
অভিযানে
গ্রেপ্তারদের মধ্যে সিআর সাজাপ্রাপ্ত আসামি ০১ জন (২ বছরের সাজাপ্রাপ্ত),
সিআর পরোয়ানাভুক্ত আসামি ০৮ জন ও জিআর পরোয়ানাভুক্ত আসামি ০১ জন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অপরাধ দমন এবং ওয়ারেন্ট তামিলের নিমিত্তে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত