প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ১২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ণ
চট্টগ্রামে দুর্ঘটনায় নারী নিহত
চিটাগং ট্রিবিউন ডেক্স
চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড এলাকায় গাড়ি চাপায় এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কর্ণফুলী ইপিজেডের স্টিল মিলস বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত নারীর নাম মনি আক্তার। তিনি কর্ণফুলী ইপিজেডের ভেঞ্চুরা নামে একটি কারখানায় কর্মরত ছিলেন। মনি আক্তার চট্টগ্রামের চন্দনাইশ এলাকার বাসিন্দা। সকালে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
পতেঙ্গা থানার উপপরিদর্শক বেলায়েত হোসেন ঢাকা পোস্টকে বলেন, মনি আক্তার নামে এক শ্রমিক দুর্ঘটনার শিকার হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত