প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন
চিটাগং ট্রিবিউন ডেস্ক
চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকার চিটাগং শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।
আজ শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ৯টা মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর।
তিনি বলেন, ৯টা ৪৫ মিনিটের দিকে আগুনে খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয়দের ধারণা, চিটাগং শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের আগুনের সূত্রপাত নিয়ে কোনো তথ্য জানায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত