প্রিন্ট এর তারিখঃ জুন ১, ২০২৬, ৭:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
চট্টগ্রামে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চিটাগং ট্রিবিউন ডেস্ক
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকা থেকে মনিকা আক্তার সোমা (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩১ মে) সন্ধ্যায় ওই এলাকার ২ নম্বর গলির একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মনিকা কুমিল্লার চান্দিনা উপজেলার জামিরাপাড়া এলাকার বাসিন্দা মো. জালালের মেয়ে।
পুলিশ জানায়, মনিকা ঘুমানোর কথা বলে নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। পরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তার বাবা ও বাসার ভাড়াটিয়ারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত