জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার গ্রেফতার

চিটাগং ট্রিবিউন ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় মোহাম্মদ ছরওয়ারে আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে একটি সুপরিকল্পিত ফিশিং ইমেইল পাঠিয়ে ডা শফিকুর রহমানের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল। ওই ইমেইল পাঠানোর নেপথ্যে জড়িতদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদের জন্য সারওয়ার আলমকে আটক করা হয়েছে। ডেল্টা গ্রামের একটি রিপোর্ট অনুযায়ী, একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে এই হ্যাকিংয়ের পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে যারা বিভিন্ন ব্যক্তির ডিজিটাল ডিভাইস হ্যাক করে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছে।
ঘটনার বিবরণে জানা যায় গত ৩১ জানুয়ারি শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে ডা শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণে নেওয়ার পরপরই সেখানে কর্মজীবী নারীদের উদ্দেশ্য করে একটি আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পর জামায়াতের কারিগরি দল দ্রুত সক্রিয় হয় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পায়। এ ঘটনায় ১ ফেব্রুয়ারি ভোরে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।