এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে ন্যাটো জোটে সৃষ্ট মতবিরোধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র জার্মানিতে তাদের সামরিক উপস্থিতি কমানোর বিষয়টি বিবেচনা করছে।
ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপের দেশগুলোর ক্রমবর্ধমান দূরত্বের মধ্যেই ন্যাটো মিত্র জার্মানির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। কয়েক দিন আগে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে তিক্ত বাক্যবিনিময়ের পর দেশটি থেকে সেনা সরিয়ে আনার হুমকি দিয়েছিলেন ট্রাম্প।
দুই মাস ধরে চলা ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় ইরান সরকার যুক্তরাষ্ট্রকে ‘অপমান’ করছে বলে অভিযোগ তুলেছিলেন জার্মান চ্যান্সেলর। মূলত এর জেরেই ট্রাম্প এই পদক্ষেপ নিলেন বলে ধারণা করা হচ্ছে।