মেহেদী হাসান মেহের, প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের উদ্যোগে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির জোট প্রার্থী জোনায়েদ আব্দুর রহিম সাকির মাথাল মার্কার পক্ষে সোনারামপুর ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃত্বে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর হাই স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে সোনারামপুর গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ লাইফ হসপিটালের নিছে গিয়ে মিছিলটি সফল করেন।
পথসভাটি মোজাম্মেল হক এর সভাপতিত্বে মিছিলটি সঞ্চালনা করেন মো. ফারুক মাষ্টার।
এসময় উপস্থিত ছিলেন, সোনারামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সরকার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বাস এর সদস্য এডভোকেট কামরুজ্জামান, সোনারামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মহসিন, সোনারামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কুয়েত প্রবাসী মো. ইসমাইল, হাবিবুর রহমান, আলমগীর হোসেন, মো. গিয়াস উদ্দিন, উজ্জ্বল মিয়া, মো. জামান মিয়া, মো. জিয়াউদ্দিন সহ ইউনিয়ন ও ওর্য়াড়ের সকল নেতাকর্মীরা।
এমন সময় বক্তব্যে নেতারা বলেন, আমরা সোনারামপুর ইউনিয়ন বিএনপি একসাথে ঐক্যবদ্ধ হয়ে জোনায়েদ সাকির মাথাল মার্কায় ভোট দিয়ে এবং ঘরে ঘরে গিয়ে মহিলাদের কাছ থেকে ভোট চেয়ে মাথাল মার্কাকে ধানের শীষ মনে করে ভোট দিয়ে জয়যুক্ত করবো।
বক্তারা আরে বলেন, তারেক রহমানের নির্দেশ মেনে বিএনপির জোট প্রার্থী জোনায়েদ সাকিকে বিজয় করে বাঞ্ছারামপুরের উন্নয়ন করার জন্য সংসদে পাঠাবো ইনশাআল্লাহ।