প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ১২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
টেকনাফের লেদা খাল সীমান্তে বিদেশি ১ টি রাইফেল, ৫ টি গুলি ও ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে বিদেশী একটি রাইফেল, পাঁচটি গুলি ও ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।
সোমবার দুপুরে গণমাধ্যেম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লে. কর্ণেল সাব্বির আলম সুজন বলেন, সোমবার ভোররাত ৩ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা খাল সংলগ্ন সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক ২/৩ জন লোককে আসতে দেখে কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলোর সাথে থাকা একটি ছোট একটি ফেলে পালিয়ে যায়। এসময় ধাওয়া দিলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
“ পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে বস্তাটি উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় বিদেশি ১ টি রাইফেল, ৫ টি গুলি ও ৭০ হাজার ইয়াবা। “
উদ্ধার করা অস্ত্র, গুলি ও ইয়াবাগুলা টেকনাফ থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান, কোস্ট গার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত