সোমবার, জুন ১, ২০২৬

টেকনাফে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

টেকনাফ ( দক্ষিণ ) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটক করে র্যাবের কাছে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
সোমবার বিকাল আনুমানিক ৩ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় এ ঘটনা ঘটেছে।
আটক ব্যক্তি হাবিবুর রহমান (৫৮) হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাসুলাবাদ এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী স্কুলছাত্রী একই ইউনিয়নের আলীখালী এলাকার বাসিন্দা।
ঘটনায় আটক ব্যক্তিকে বিকালে স্থানীয় জনতা তুলে দেয় বলে নাম প্রকাশ না করার শর্তে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আওতাধীন টেকনাফ ক্যাম্পের এক কর্মকর্তা।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত খোঁজ খবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, একটি মুরগির ফার্ম এলাকায় ১০ বছরের এক শিশুকে ঘিরে আপত্তিকর পরিস্থিতির অভিযোগ ওঠার পর স্থানীয় লোকজন সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। আটক ব্যক্তি এখনো র্যাব হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, গত ২ বছর আগে আটক হাবিবুর রহমানের নিজ এলাকায় এক প্রবাসীর ৫ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। এ ঘটনায় আদালত তাকে কারাগারে পাঠায়। তিনি এ ঘটনায় ১ বছর কারাভোগ করে। সাজাভোগের করে জেল থেকে মুক্তি পাওয়ার এক বছর না যেতেই আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবারও আটক হলেন।

সর্বাধিক পঠিত