প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ১১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ
টেকনাফে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফে বসত ঘরে মিয়ানমার পাচারের উদ্দ্যেশে মজুদ ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাজমপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান।
আটক মো. ইসহাক (২৬) একই এলাকার মো. ইউনুসের ছেলে।
লে. কর্নেল হানিফুর রহমান বলেন, বৃহস্পতিবার ভোরে মেরিন জ্রাইভ সংলগ্ন টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়ায় জনৈক ব্যক্তির ঘরে মিয়ানমার পাচারের উদ্দ্যেশে ভারতীয় কিছু নেশাজাতীয় দ্রব্য মজুদের খবর পায় বিজিবি। পরে বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছলে সন্দেহজনক এক ব্যক্তি উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
“ পরে সন্দেহজনক বসত ঘরটিতে তল্লাশী চালিয়ে পাওয়া যায় ৫০ বোতল ফেনসিডিল। আটক যুবক স্বীকারোক্তিতে জানায়, মিয়ানমার পাচারের জন্য ফেনসিডিলের এসব বোতল মজুদ রেখেছিল। “
আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান, বিজিবির এ কর্মকর্তা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত