শনিবার, মার্চ ২১, ২০২৬

টেকনাফ পৌর কৃষক দলের পক্ষ থেকে শহিদুল ইসলামের ঈদ শুভেচ্ছা বার্তা

চিটাগং ট্রিবিউন ডেস্ক
টেকনাফ পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টেকনাফসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হওয়া উচিত। মাহে রমজানের এই মহান দীক্ষার পরই আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত, যা মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, ঈদের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক—সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি পরিহার করে ন্যায়, সাম্য, ঐক্য ও মানবতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ গড়ে তোলা। আমরা যেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং সমাজের সকল স্তরে শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলি।
শহিদুল ইসলাম তার বার্তায় উল্লেখ করেন, মাহে রমজানের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা ধারণ করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
পরিশেষে তিনি মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে মোনাজাত করে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা—ঈদ মোবারক।

সর্বাধিক পঠিত