ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আমিরাতে বাংলাদেশি নিহত

চিটাগং ট্রিবিউন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। ড্রোনটি ফুজাইরাহতে আসার পর এটিকে ভূপাতিত করা হয়। তবে ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর। তাতে তার মৃত্যু হয়েছে।
দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার (১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। এই বাংলাদেশির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে কোনো কিছু জানায়নি আরব আমিরাত। খবর আল-জাজিরার।
ড্রোন হামলায় নিহত এই বাংলাদেশি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন বলে জানা গেছে।
এদিকে, সঠিক খবরের জন্য শুধুমাত্র সরকারি তথ্যের ওপর নির্ভর করতে আহ্বান জানিয়েছেন আরব আমিরাতের সরকারি কর্মকর্তারা।