ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

চিটাগং ট্রিবিউন ডেস্ক
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।
সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘যমুনাসেতুগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের উপরে অপর একটি পিকআপ ভ্যানকে অতিক্রমের সময় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত ও দুই জন আহত হন। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।