তদবির নয়, সকল ক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে: মির্জা ফখরুল

চিটাগং ট্রিবিউন ডেস্ক
সকল ক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেয়া হবে না, বলেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, গরীব জনগণের জন্য ১০ থেকে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাতেই সাবলম্বী হওয়ার সুযোগ পাবে তারা। চাকরির বাজারকে অসম্ভব আখ্যা দিয়ে তিনি বলেন, তরূণদের আত্মকর্মসংস্থান তৈরির জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। এসময় নিজ জেলা ঠাকুরগাঁযয়ে বিশ্ববিদ্যালয় ও ফোরলেন মহাসড়ক নির্মাণসহ নানা অবকাঠামগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল।