শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি

নির্বাচনে ভূমিধস জয় ও দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) লন্ডনের ডাউনিং স্ট্রিট থেকে পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে এই শুভেচ্ছা বার্তা দেওয়া হয়।
চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী লেখেন, ‘বাংলাদেশের নির্বাচনে জয় এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। তিনি বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা নতুন নেতৃত্বের অধীনে আরও জোরদার হবে বলে আমি আশাবাদী’।
চিঠিতে বলা হয়, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের প্রত্যাশা করছে যুক্তরাজ্য। পাশাপাশি অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়েও একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।
এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে যুক্তরাজ্য ভবিষ্যতেও সমর্থন অব্যাহত রাখবে বলে উল্লেখ করা হয়।
চিঠির শেষাংশে ব্রিটিশ প্রধানমন্ত্রী দুই দেশের অংশীদারিত্বের ‘নতুন অধ্যায়’ শুরুর প্রত্যাশা ব্যক্ত করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অভিনন্দন বার্তা ঢাকা-লন্ডন সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।

সর্বাধিক পঠিত