প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ৯:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
তাসনিম জারার মনোনয়ন বাতিল
চিটাগং ট্রিবিউন ডেস্ক
ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার ( ৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
হলফনামার তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা।
এ ছাড়া দেশের বাইরে তার আয় রয়েছে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত