দক্ষিণি তারকা থালাপতি বিজয় এবার রাজনীতিতে ইতিহাস গড়েছেন। সর্বাধিক ভোটে জয়ী হয়ে তিনি এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন এই তারকা। বিশেষ এই আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান।
ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সুচিত্রা বলেন, ‘আমি তৃষাকে একেবারেই পছন্দ করি না। আমি এটা প্রকাশ্যেই বলব এবং আমার এই বক্তব্য কোনও ভাবেই প্রভাবিত হবে না। আমি বিজয়কে খুব পছন্দ করি। আমি কোনও পক্ষ না নিয়ে সততার সঙ্গে আমার মতামত জানালাম।
গায়িকার ভাষ্য, ‘সফল মানুষেরা যখন বিচ্ছিন্ন হয়ে পড়েন, তখন তাঁদের জীবনে পরজীবীদের প্রবেশের প্রবণতা দেখা যায়। বিজয় তাঁর মা-বাবা এবং স্ত্রীর থেকে দূরে সরে গিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তিনি একা, এমন পরিস্থিতিতে রাজনীতিতে এসেছেন। এখন অন্য কারও থেকে তাঁর বেশি প্রয়োজন তাঁর বাবা চন্দ্রশেখরকে। যিনি তাঁকে রাজনৈতিক পথে সঠিক ভাবে চালিত করতে পারবেন।’
এছাড়াও সুচিত্রা আশঙ্কা প্রকাশ করে বলেন, বাবার পরামর্শ ছাড়া রাজনীতিতে বিজয়ের পথ কঠিন হয়ে যেতে পারে।