প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৭:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
চিটাগং ট্রিবিউন ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বারাখওয়ানাত নামক জায়গায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবু নাসের শামীম। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
নিহত শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল রশিদের ছেলে। বাড়িতে তার স্ত্রী ও চার ছেলে রয়েছে।
বিস্তারিত আসছে...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত