প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৬, ১১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ১৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ
এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি
খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ- ২০২৬) দীঘিনালা জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন, জোন অধিনায়ক লে. কর্ণেল মো. আল-আমিন।
ইফতার সামগ্রীর প্যাকেটে ছিল চাল, আটা, নুডলস, সেমাই, চিনি, ভোজ্য তেল, বাদাম, কিসমিস, গুঁড়া দুধসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
এছাড়াও মানবিক সহায়তার অংশ হিসেবে কয়েকজন উপকারভোগীর মাঝে জীবিকা নির্বাহের জন্য সেলাই মেশিন, শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ এবং কিছু পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা বলেন, দুর্গম পার্বত্য এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী যে মানবিক কার্যক্রম পরিচালনা করছে তা সত্যিই প্রশংসনীয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত