সোমবার, মার্চ ১৬, ২০২৬

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা, চার শতাধিক মানুষ উপকৃত

এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি
দীঘিনালা উপজেলার বানছড়া ইউনিয়নের নোয়াপাড়া পাহাড়ি দুর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
৩ মার্চ (সোমবার) দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন এর নির্দেশনায় এবং জোনের আরএমও মু. শায়খউদ্দীন সাকলাইনের উপস্থিতিতে চার শতাধিক পাহাড়ি ও বাঙালি অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
এ সময় দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব চন্দ্র রঞ্জন চাকমা, স্থানীয় হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চিকিৎসা সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সেনাবাহিনীর মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
জোন কমান্ডার জানান, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত