প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৮:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১:৫১ পূর্বাহ্ণ
দেশের গন্ডি পেরিয়ে এবার গান গাইতে জাপান যাচ্ছেন সমুদ্র সন্তান পারভেজ খান
আহসান সুমনঃ
দেশের গন্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতে মঞ্চ কাপাতে যাচ্ছেন এই সময়ের সবচেয়ে আলোচিত জনপ্রিয় কণ্ঠশিল্পী পারভেজ খান।
জাপানের টোকিওতে অনুষ্ঠেয় একটি বৈশাখী কনসার্টে গান গাইবেন কক্সবাজারের এই সমুদ্র সন্তান। নিজের ভেরিফাই ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়ে তিনি লিখেছেন,
"আসসালামু আলাইকুম, প্রিয় কক্সবাজারবাসী এবং আমার শুভাকাঙ্ক্ষীগ-আশা করি সবাই ভাল আছেন।
আমি পারভেজ খান আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আজকে আপনাদের জন্যই আমি এতোটুকু আসতে পেরেছি এবং আপনাদের সহযোগিতায় আমি গানকে আরও বেশি ধারণ করতে পেরেছি। আপনারা না থাকলে যেটা কখনো সাহস পেতাম না। তাই আজকে এতো কষ্ট করার পর বাংলাদেশ পেরিয়ে জাপানের মাটিতে প্রোগ্রাম করতে যাচ্ছি। সে দেশে গিয়ে আমার প্রতিভাকে দেখানোর চেষ্টা করবো। যেটা হয়তো আমার ভক্ত শুভাকাঙ্খী অনেকেই চেয়েছিলেন। আমার এই বিদেশ যাত্রা আপনারা না হলে কখনো সম্ভব হতো না। তাই আপনাদের ভালবাসায় আমার কাছে সবকিছু। সবাই আমার জন্য দোয়া করবেন। যেভাবে আপনাদের মুগ্ধ করেছি গান শুনিয়ে ঠিক সেভাবে যেন বিদেশের মাটিতেও সবাইকে মুগ্ধ করে আসতে পারি। ধন্যবাদ।"
এদিকে পারভেজ খানের এই বিদেশ যাত্রাকে গৌরবের বিষয় বলছেন তার ভক্ত শুভানুধ্যায়ীরা। এ জন্য সবাই পারভেজের সুন্দর আগামী এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত