চিটাগং ট্রিবিউন ডেস্ক
সাম্প্রতিক সহিংসতা নিয়ে দ্বিতীয় দফায় আলোচনায় বসছে পাকিস্তান ও আফগানিস্তান। শনিবার (২৫ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে এ আলোচনা হবে।
পাক সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে সেটির প্রক্রিয়া চূড়ান্ত ও সীমান্তবর্তী সন্ত্রাসবাদের ওপর নজরদারির ব্যাপারে আলোচনা হবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, গত কয়েকদিনে আফগানিস্তান থেকে সন্ত্রাসীরা পাকিস্তানে এসে বড় ধরনের কোনো হামলা চালায়নি। এ বিষয়টিকে ‘দোহা চুক্তির’ ইতিবাচক দিক হিসেবে অভিহিত করেছেন তিনি।