মঙ্গলবার, মে ১২, ২০২৬

নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র কর্তৃক পবিত্র কুরআনুল কারীম অবমাননার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ হেফাজতের

মোঃ উসমান গনি, হাটহাজারী
আজ ৫ অক্টোবর রবিবার এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলার নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভের সাথে জানাচ্ছি যে, গত রাত্রে নর্থ সাউথ ইউনিভার্সিটির এ ছাত্র অপূর্ব পাল পবিত্র কুরআনুল কারীম অবমাননার মতো এক জঘন্য ও ধৃষ্টতাপূর্ণ কাজ করেছে। এই ন্যক্কারজনক ঘটনা দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে চরম আঘাত হেনেছে এবং তা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার সামিল।
এই ধরনের কাজ ইসলাম ও মুসলমানের ধর্মীয় বিশ্বাসকে সরাসরি চ্যালেঞ্জ করার শামিল, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
হেফাজতে ইসলাম বাংলাদেশ, হাটহাজারী উপজেলা শাখা এই ঔদ্ধত্যপূর্ণ ও ধৃষ্টতামূলক কাজের তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছে।
সম্মানিত সভাপতি মুফতী মুহাম্মদ আলী এবং সেক্রেটারি মাওলানা এমরান শিকদার এর যৌথ বিবৃতিতে আরো বলা হয়, পবিত্র কোরআন শরীফ হলো মুসলমানদের জীবনবিধান এবং আল্লাহ তা’আলার পক্ষ থেকে নাযিলকৃত আসমানী কিতাব। এর প্রতি সামান্যতম অসম্মান প্রদর্শন করাও একটি বড় অপরাধ। ইতিমধ্যে কোনো কোনো মিডিয়া তাকে মানসিক রোগী বলে অপরাধকে হালকা করার চেষ্টা করিছে৷ সে মানসিক অসুস্থ হলে কোরআন কেনো অবমাননা করে, অন্য কিছু পায়না?। আমরা মনে করি যারা তাকে বাঁচানোর চেষ্টা করছে তারাও সমান অপরাধী।
উক্ত বিবৃতিতে ৩ দফা দাবি পেশ করা হয়,
১. দৃষ্টান্তমূলক শাস্তি: আমরা অনতিবিলম্বে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য কাজ করার সাহস না পায়।
২. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপ: নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে দ্রুততম সময়ে ঐ ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করে তাদের অবস্থান স্পষ্ট করার এবং এ ধরনের ঘটনা যাতে ক্যাম্পাসে আর না ঘটে, তার জন্য প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
৩. আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান, দ্রুততার সাথে মামলার কার্যক্রম শেষ করে অভিযুক্তকে বিচারের আওতায় এনে ন্যায্য শাস্তি নিশ্চিত করুন।
পবিত্র কুরআনের অবমাননাকারী এই ছাত্রের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া না হলে, দেশের সর্বস্তরের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে বাধ্য হবে। আমরা শান্তিপ্রিয় প্রতিবাদে বিশ্বাসী, কিন্তু ধর্মীয় মূল্যবোধ ও পবিত্রতার প্রশ্নে কোনো আপস করবো না।
আল্লাহ তা’আলা পবিত্র কুরআনের মর্যাদা রক্ষা করুন এবং সকল ষড়যন্ত্রকারীর হাত থেকে ইসলামকে হেফাজত করুন।

সর্বাধিক পঠিত