প্রিন্ট এর তারিখঃ জুন ১, ২০২৬, ৪:২২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
নাইক্ষ্যংছড়িতে এক কৃষক অপহৃত
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুর্বৃত্ত কর্তৃক এক কৃষককে অপহরণের অভিযোগ উঠেছে।
রবিবার (২৯ মার্চ) রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং মৌজা লেদুরমুখ এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
অপহৃত হলেন- সোলতান আহমদ এর ছেলে রিদুয়ান করিম মিন্টু (৩৮)। তিনি একই এলাকার বাসিন্দা।
অপহৃতের স্বজনের বরাতে স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমদ বলেন, তামাক ক্ষেতের কাজ শেষ করে রবিবার সন্ধ্যায় বাড়ী ফিরছিলেন রিদুওয়ান করিম মিন্টু। পথিমধ্যে বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং মৌজার লেদুরমুথ পৌঁছলে মুখোশধারী ৮ থেকে ১০ জনের অস্ত্রধারী একদল দূর্বৃত্ত গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।
তবে কারা, কি কারণে অপহরণের ঘটনা ঘটিয়েছে এব্যাপারে স্বজনরা অবহিত করতে পারেননি বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, স্থানীয়দের মাধ্যমে তিনি অপহরণের খবরটি শুনেছেন। তবে এখনো থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেবেন।
তারপরও ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে বলে জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত