রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনে জয়ের পর বিএনপি প্রার্থীকে মিষ্টি মুখ করালেন আমির হামজা

চিটাগং ট্রিবিউন ডেস্ক

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে হাজির হন মুফতি আমির হামজা। এ সময় তিনি জাকির হোসেন সরকারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাকে মিষ্টি খাওয়ান।বি

এ সময় আমির হামজা বলেন, আগামী দিনে কুষ্টিয়ার উন্নয়নে তিনি জাকির হোসেন সরকারের সহযোগিতা চান। পাশাপাশি তিনি সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করে কুষ্টিয়া-৩ আসনের এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় আরও  উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী জাকির হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩৯ ভোট।

বিউন ডেস্ক

সর্বাধিক পঠিত