মঙ্গলবার, মে ৫, ২০২৬

নির্বাচনে নাশকতা ঠেকাতে ক্যাম্পের বাহিরে থাকা ৬০০ রোহিঙ্গা আটক

নির্বাচনে নাশকতা ঠেকাতে কক্সবাজারের উখিয়ার বালুখালী ও এর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথবাহিনী।

এই রোহিঙ্গারা উখিয়ার শরণার্থী ক্যাম্পের বাইরে বিভিন্ন স্থানে বসবাস করছিলেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে এই অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৯ বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ। তিনি জানান, অভিযান এখনও চলমান রয়েছে।

এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় ৫ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথবাহিনী।

সর্বাধিক পঠিত