চিটাগং ট্রিবিউন ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (২৭ ডিসেম্বর) পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর আগে, গত ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার আগে তিনি পদত্যাগ করবেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান। তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।