সোমবার, মে ৪, ২০২৬

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, বিজেপির জয় নিশ্চিত হয়েছে: মোদি

চিটাগং ট্রিবিউন ডেস্ক 

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে উল্লেখ করে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

মোদি লিখেছেন, জনতার শক্তি জয়ী হয়েছে এবং সুশাসনের রাজনীতি হিসেবে বিজেপির জয় নিশ্চিত হয়েছে।

তিনি আরও লিখেছেন, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে এক অভূতপূর্ব ম্যান্ডেট দিয়েছে। আমি তাদের আশ্বাস দিচ্ছি যে, জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।

শেষে মোদি বলেন, রাজ্যের প্রতিটি নাগরিককে সুযোগ ও মর্যাদা নিশ্চিত করার মতো একটি সরকার গঠন করা হবে, যা সকল শ্রেণির মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দেবে।

সর্বাধিক পঠিত