প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৬, ১:৪২ অপরাহ্ণ
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা
চিটাগং ট্রিবিউন ডেস্ক
নরসিংদীর পলাশে ৯ বছর বয়সি এক শিশুর পায়ুপথে উচ্চগতিতে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৬ মে) সকালে উপজেলার গজারিয়া বাজারের একটি অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত রামিম পলাশ উপজেলার গজারিয়া চরকারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ৯টায় রামিম গজারিয়া বাজারে তার দাদা আমজাদ হোসেনের দোকানে আসে। একপর্যায়ে সে বাজারের ফয়সাল মিয়ার মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে একই গ্রামের লোকমান মিয়ার ছেলে রিকশাচালক সবুজ মিয়া রিকশার চাকার হাওয়া দেওয়ার মেশিনের মাধ্যমে দুষ্টুমির ছলে রামিমের পায়ুপথে হাওয়া ঢুকিয়ে দেয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত