প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ১১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
পেকুয়ায় ফাঁসিতে ঝুলে এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর আত্নহত্যা
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের পেকুয়ায় ফাঁসিতে ঝুলে এক এসএসসি পরীক্ষার্থীর আত্নহত্যার খবর পাওয়া গেছে।
শনিবার ( ২ মে ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এসএসসি পরীক্ষার্থী তানজিম তাসনোভা তাপ্পি (১৬) ওই এলাকার মৃত আবু ছৈয়দের মেয়ে। সে মগনামা মাঝিরপাড়া শাহ রশিদিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, তাপ্পিকে বাড়িতে একা রেখে তার মা মেয়ের বাড়িতে বেড়াতে যায়,তাপ্পির গণিত পরীক্ষায় থাকায় বাড়িতে সে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছল। দুপুরে পর তাপ্পিকে খোঁজতে প্রতিবেশীরা এলে তাপ্পিকে রুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাপ্পিকে পেকুয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেরে। ঠিক কি কারণ আত্নহত্যা করেছে পরিবারের লোকজন এখনও নিশ্চিত হতে পারেনি।
পেকুয়া থানার ওসি (তদন্ত ) মোঃ ইমরুল হাসান জবিষয়টি নিশ্চিত করে বলেন, একজন কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে গলায় রশি দিয়ে আত্নহত্যা করছে মর্মে ধারণা করা হলেও প্রকৃত রহস্য উদঘাটনের কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত