শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

প্রধানমন্ত্রীকে ‘সতর্ক’ করে শিশির মনিরের ফেসবুক স্ট্যাটাস

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘অপ্রিয় সত্য’ জানিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তালিকা আকারে একটি সতর্কতামূলক পোস্ট শেয়ার করেছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ১৭ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি এই পোস্ট শেয়ার করেন।
পোস্টে শিশির মনির লিখেন, আজ আমি আপনাকে কয়েকটি অপ্রিয় সত্য কথা বলব। আপনি এখন ক্ষমতায়। তাই আপনাকে অনেকেই এসব কথা বলতে চাইবে না। অনেকেই সংকোচবোধ করবে। কেউ কেউ ভয় পাবে।
মানা কিংবা না মানা আপনার একান্ত বিষয় উল্লেখ করে এই সিনিয়র আইনজীবী বলেন, অতীতে অতিরিক্ত তোষামোদির কারণে অনেকেই হেয়-প্রতিপন্ন হয়েছেন। ডিগ্রির পর ডিগ্রি, উপাধির পর উপাধি, কত কী? শেষ পর্যন্ত কোন কিছুই তাদের রক্ষা করতে পারে নাই। ইদানিং দেখছি আপনি এবং আপনার পরিবারকে নিয়ে একই কাজ করা হচ্ছে। কে করছে? কেন করছে? আপনিই ভাল বলতে পারবেন।

সর্বাধিক পঠিত