মঙ্গলবার, মে ১২, ২০২৬

ফেনীতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আটক

মশি উদ দৌলা রুবেল ফেনী

ফেনীতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আটক।ফেনী কম্পিউটার ইন্সটিটিউটে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন শিক্ষার্থীরা।পরে তাকে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।রোববার(১৬ মার্চ) সন্ধ্যায় এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার পরিদর্শক(তদন্ত) ইকবাল হোসেন।আটক শিক্ষার্থীর নাম আবদুল্লাহ আল নোবেল।তিনি ফেনী শহরের রামপুর এলাকার এনামুল হকের ছেলে।নোবেল ফেনী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের ছাত্র প্রতিনিধি সালাউদ্দিন বলেন,গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নোবেলের সম্পৃক্ততা রয়েছে।সেদিনের হামলার ছবি ও ভিডিও বিশ্লেষণ করলে তার উপস্থিতির প্রমাণ পাওয়া যায়।এতদিন তিনি ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন।তবে পরীক্ষার সুযোগে আসতেই শিক্ষার্থীরা তাকে চিনতে পারে এবং আটক করে।

 

সর্বাধিক পঠিত