প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৬, ১২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ণ
বাথরুমে শিশুর বিচ্ছিন্ন মাথা, বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য
চিটাগং ট্রিবিউন ডেস্ক:
রাজধানীর পল্লবীতে আট বছরের এক মেয়ে শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, হত্যার আগে শিশুকে ধর্ষণ করা হয়। তার বিচ্ছিন্ন মাথা বাসার বাথরুমে পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক রিকশা মিস্ত্রির মেয়ে। পরিবারের সঙ্গে সে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের বাসায় থাকত। এ ঘটনায় সন্দেহভাজন প্রতিবেশী সোহেল রানা নামের একজনকে খুঁজছে পুলিশ।
পুলিশ জানায়, তারা একটি দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে। হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কি না, সেটি মেডিক্যাল পরীক্ষার পর জানা যাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত