প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৮:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
বান্দরবানে অগ্নিকাণ্ডে ৮ বসতঘর পুড়ে ছাই
বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান পৌরসভার বালাঘাটা হাইস্কুল পাড়ায় অগ্নিকাণ্ডে আটটি বসতঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মি তপন মল্লিকের বাড়ির গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত আশপাশের বসত ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। প্রায় ৪০ মিনিট পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে টিপু সুলতান, জেসমিন আক্তার ও মনোয়ারা বেগমের ঘরসহ মোট ৮টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে বলে জানিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত