প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৮:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
বান্দরবানে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা
বান্দরবান প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে বান্দরবান জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যাপক ওসমান গনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরি। এতে প্রধান বক্তা ছিলেন পার্বত্য জেলা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট মাধবী মারমা।
জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মুজিবুর রশীদ, যুগ্ম-আহবায়ক আবদুল মাবুদ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস, পৌর বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, জেলা মৎস্যজিবী দলের আহবায়ক আবুল হাসেম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা মহিলা দলের সভানেত্রী নিরুতাজ বেগম, সিনিয়র সভানেত্রী উম্মে কুলসুম সোলতানা লিনা, জেলা ছাত্র দলের আহবায়ক ফরহাদ হোসেন জিকু, যুগ্ম-আহবায়ক রিদুয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ওমর ফারুক জিহাদ, হেলাল উদ্দিন, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মহিউদ্দিন সহ আরো অনেকেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত