বান্দরবানে সেনাবাহিনীর ঈদ সামগ্রী পেল দুস্থ ও অসহায় পরিবার

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে ঈদ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ঈদ সামগ্রী পেল শতাধিক দুস্থ ও অসহায় পরিবার।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণের এই আয়োজন করা হয়।
ঈদ উপলক্ষে সেনা রিজিয়নের সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড এর প্রশিক্ষণ মাঠে স্থানীয় শতাধিক অসহায় ও দুস্থ মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে পোলাউ চাল, মুরগির মাংস, সেমাই, গুড়া দুধ, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ ও আলু অসহায় পরিবারকে বিভিন্ন খাদ্যশস্য বিতরণ করা হয়।
এসময় বান্দরবান সেনা রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান উপস্থিত থেকে জেলা সদরের বিভিন্ন পাড়া থেকে আগত দুস্থ ও অসহায়দের মাঝে বিভিন্ন ঈদ সামগ্রী তুলে দেন।
বান্দরবানবাসীর সেবার জন্য বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এই ধরণের সামাজিক ও মানবিক কার্যক্রম সর্বদা চলমান থাকবে বলে জানান বান্দরবান সেনা রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান।