সোমবার, মার্চ ১৬, ২০২৬

বান্দরবান রিজিয়নের উদ্যোগে ইফতার সামগ্রী ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

পবিত্র মাহে রমজান উপলক্ষে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন এর উদ্যোগে দুস্থ, অসহায় পরিবার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ- ২০২৬) বান্দরবান রিজিয়নের জিএসও-৩ ক্যাপ্টেন সামিউল ইসলাম উপস্থিত থেকে উপকার ভোগীদের মাঝে এসব সহায়তা বিতরণ করেন।
এ সময় শতাধিক দুস্থ, অসহায় ও গরীব পরিবারের মাঝে ডাল, সয়াবিন তেল, পিয়াজ, ছোলা, মুড়ি, খেজুর, চিনি ও আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও ৭টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় চাল, ডাল, তেল, পিয়াজ, ছোলা, মুড়ি, খেজুর ও চিনি প্রদান করা হয়। বান্দরবান বৌদ্ধ অনাথলয়েও চাল, ডাল, তেল, পিয়াজ ও আলু বিতরণ করা হয়েছে।
অন্যদিকে, গত ২ মার্চ- ২০২৬ বান্দরবানের উজানীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারকে প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সর্বাধিক পঠিত