প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
বোয়ালখালীতে আগুনে পুড়ল ৫ বসত ঘর
বোয়ালখালী ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের লাগা আগুনে পুড়ে গেছে পাঁচটি বসতঘর।
মঙ্গলবার (২৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দ নগর জব্বার বাপের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
আগুনে জহির আহমেদ, মো. ইদ্রিস, মো. নাছির, জসিম উদ্দিন এবং মো. রাশেদের বসতঘর পুড়ে গেছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্তরা জানান, সকালে ঘুম থেকে জাগার পরপরই কিছু বুঝে উঠার আগে হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ঘরের কোনো মালামাল রক্ষা করা যায়নি। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুই ইউনিট সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা হবে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, আগুনে ১টি সেমি পাকা ও ৪টি টিনসেড বসতঘর পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত