প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৩:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
বোয়ালখালীতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
বোয়ালখালী ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
চট্টগ্রাম বোয়ালখালীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সেমিনারের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ)কৃষিবিদ হাবিবুন নেছা বলেন, "খাদ্য নিরাপত্তা এখন যে কৃষির অবস্থা তা বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে খুব চ্যালেজিং। এই প্রতিকুল পরিবেশে কৃষিকে ঠিকিয়ে রাখতে হলে আধুনিক ধ্যান ধারণা ও প্রযুক্তি জ্ঞানের প্রয়োজন।"
অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরে প্রকল্পের ভবিষ্যৎ লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানুর ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা গৌতমের চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা রাসেল চৌধুরী, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, বিএনপি নেতা নুরুন্নবী চৌধুরী, কৃষি উপ সহকারী কর্মকর্তা ইকবাল হোসেন, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া, কৃষক ইউচুপ আলী, তাজুল ইসলাম, ঝুমকা দাশ ও কৃষ্ণা দাশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত