প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৮:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
বোয়ালখালীতে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রনি ওই এলাকার বাবুল মাস্টার বাড়ির মৃত বুলবুল চৌধুরীর ছেলে। তিনি মুরগির খামার পরিচালনার পাশাপাশি প্রাইভেট টিউশনি করতেন।
প্রতিবেশি আজিম জানান,, সকাল সাড়ে ৮টার দিকে খামারে বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুনতাহিনা বলেন, “সকাল ১০টার দিকে হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করা হয়।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত