প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ১১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
বোয়ালখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
বোয়ালখালী ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. খোরশেদ আলমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ মে) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খোরশেদ আলম ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামের বাসিন্দা এবং মৃত রফিক আহমদের ছেলে। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক।
বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩ মে) সকালে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত