প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৯:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
বোয়ালখালী বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই
বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে মধ্যরাতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে গেছে একটি হার্ডওয়্যারের দোকান।
বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে পশ্চিম শাকপুরা গোলক মুন্সীর হাটের মো. আকতারের দোকানে এ ঘটনা ঘটে।
আগুনে সেমি পাকা দোকানটির সব মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার স্টেষনের তথ্য মতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেষনের ইনচার্জ অলক চাকমা বলেন, 'বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগে দোকানটিতে। এতে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত