প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ৫:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
ভাঙ্গনের কবলে কুতুবদিয়ার বিভিন্ন এলাকার বেড়িবাঁধঃ বর্ষা মৌসুমের আগেই সংস্কার দাবি
কুতুবদিয়া প্রতিনিধিঃ
ভাঙনের ঝুঁকিতে রয়েছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বিভিন্ন এলাকাযর বেড়িবাঁধ। দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া না হলে আসন্ন বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপকূলীয় এই উপজেলার বেশ কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে দুর্বল রয়ে গেছে। ফলে সামান্য জোয়ার কিংবা ভারী বৃষ্টিপাত হলেই বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। এতে আতংকিত ভাঙ্গন কবলিত এলাকাবাসী।
স্থানীয়দের বলছেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ সংস্কার বা মেরামতের কাজ শুরু না হলে উপজেলার মানুষের বসতবাড়ি, কৃষিজমি, মাছ চাষের পুকুরসহ বিভিন্ন স্থাপনা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে । এতে করে শত শত মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
অতীতেও একাধিকবার বেড়িবাঁধ ভেঙে ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই আগাম প্রস্তুতি হিসেবে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।
তাদের আশা, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো মেরামত করা হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে কুতুবদিয়া দ্বীপকে প্রাথমিকভাবে রক্ষা করা সম্ভব হতে পারে।
অন্যদিকে, সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এমপির ডিও লেটারের প্রেক্ষিতে পানি সম্পদ মন্ত্রীর নির্দেশে কুতুবদিয়ার চারদিকে অরক্ষিত বেড়িবাঁধ দ্রুত সংস্কারের লক্ষ্যে জরুরি ভিত্তিতে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (১১ মে ) পানি উন্নয়ন বোর্ড, কক্সবাজারের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর ডেইল বায়ু বিদ্যুৎ এলাকাসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন এবং খুব শিগগিরই কাজ শুরু করার আশ্বাস প্রদান করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত