প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৩:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ণ
ভারতের এই গ্রামের নারীদের কাপড় ছাড়াই থাকতে হয়
চিটাগং ট্রিবিউন ডেস্ক
ভারতের হিমাচল প্রদেশের মণিকর্ণা উপত্যকার পিনি গ্রামে এখনও চলে আসছে এক বিশেষ প্রাচীন রীতি, যা শুনলে বেশিরভাগ মানুষ অবাক হবেন। এই গ্রামের মহিলাদের বছরে পাঁচ দিন বাড়ির ভিতর কাপড় ছাড়া থাকতে হয়। এই সময় তারা বাইরে বের হন না।
প্রথা অনুসারে, এই বিশেষ সময়ে গ্রামের পুরুষদেরও কিছু নিয়ম মানতে হয়। তারা অ্যালকোহল বা মাংস গ্রহণ করতে পারেন না, কোনো স্ত্রীকে দেখে হাসতেও পারবে না। নিষেধাজ্ঞা উভয়ের জন্যই প্রযোজ্য। এই পাঁচ দিনের উৎসবে গ্রামে বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারে না।
স্থানীয়দের কথায়, এই রীতি শতাব্দী আগে শুরু হয়। বিশ্বাস করা হয়, একদা গ্রামের ওপর এক রাক্ষস শাসন করত এবং সুন্দর পোশাক পরা মহিলাদের তুলে নিত। তখন লাহুয়া নামে এক দেবতা এসে সেই রাক্ষসকে পরাস্ত করেন। গ্রামের মানুষরা আজও মনে করেন, লাহুয়া দেবতা গ্রামের অশুভ শক্তির বিরুদ্ধে রক্ষা করেন। তাই প্রতি বছর এই বিশেষ দিনগুলোতে মহিলাদের বিশেষ নিয়ম মানা হয়।
গ্রামের কিছু মহিলা আজও স্বইচ্ছায় এই রীতি পালন করেন, যা তাদের ঐতিহ্য ও সংস্কৃতির অঙ্গ হিসেবে বিবেচিত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত