বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোটকেন্দ্রে ভোটাররা কী করতে পারবেন

চিটাগং ট্রিবিউন ডেস্ক

বৃহস্পতিবার ( ১২ ফেরব্রুয়ারি ) সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার। ইসির তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন ।
ভোটকেন্দ্রে যা করতে পারবেন
১। ভোট দেওয়ার সময়সীমা: ভোটারদের সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪ টার মধ্যে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। বিকেল ৪ টার আগে লাইনে দাঁড়াতে পারলে সময় শেষ হলেও ভোট দেওয়ার সুযোগ থাকবে।
২। মোবাইল ফোন ব্যবহার: নির্বাচন কমিশন প্রথমে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে। বর্তমান নির্দেশনা অনুযায়ী, ভোটাররা মোবাইল ফোন সঙ্গে নিতে পারবেন এবং ছবি তোলাও সম্ভব, তবে গোপন কক্ষে (মার্কিং প্লেসে) মোবাইল ব্যবহার করা যাবে না ।
৩। পোশাক ও পরিচয়: যে কোনো পোশাক পরে ভোট দিতে যাওয়া যাবে। তবে কেউ নেকাব পরলে পোলিং এজেন্টের অনুরোধে একবারের জন্য তা খুলে পরিচয় নিশ্চিত করতে হতে পারে।
৪। এনআইডি কার্ড: এনআইডি সঙ্গে রাখা বাধ্যতামূলক নয়, তবে থাকলে পরিচয় নিশ্চিত করা সহজ হবে।
৫। পার্স নিয়ে প্রবেশ: কেন্দ্রের ভেতরে পার্স নেওয়া যাবে।
ভোটকেন্দ্রে যা করা যাবে না
১। ব্যাগ নিয়ে প্রবেশ: পার্স ছাড়া অন্য কোনো ব্যাগ নেওয়া যাবে না।
২। গোপন কক্ষে মোবাইল: গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
৩। দাহ্য পদার্থ ও অস্ত্র: কোনো ধরনের দাহ্য পদার্থ বা অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
ভোট দেওয়ার প্রক্রিয়া
ভোটারের নাম ও ক্রমিক নম্বর মিলিয়ে পোলিং অফিসার আঙুলে অমোচনীয় কালি দেবেন। এরপর প্রিজাইডিং বা পোলিং অফিসার দুটি ব্যালট পেপার দেবেন-একটি সংসদ নির্বাচনের জন্য, অন্যটি গণভোটের জন্য।ব্যালট পেপারের পেছনে অফিসিয়াল সিল ও প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর আছে কি না, তা অবশ্যই দেখে নিতে হবে। এরপর নির্ধারিত গোপন কক্ষে গিয়ে ভোট দিতে হবে।ভোটের গোপনীয়তা বজায় রাখতে এবং ভোট বাতিল এড়াতে ব্যালট সঠিকভাবে ভাঁজ করা জরুরি। পছন্দের প্রার্থীর প্রতীকের ওপর রাবার স্ট্যাম্প দিয়ে স্পষ্টভাবে সিল দিতে হবে।
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-যেটি পছন্দ, আলাদা ব্যালটে সেটিতে সিল দিতে হবে। সিল দেওয়ার পর ব্যালট এমনভাবে ভাঁজ করতে হবে, যাতে কালি অন্য প্রতীকে না লাগে। সাধারণত লম্বালম্বি ভাঁজ করাই নিরাপদ। এরপর নির্ধারিত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট ফেলতে হবে। ভোট দেওয়া শেষ হলে দ্রুত কেন্দ্র ত্যাগ করতে হবে।টট

টাগং ট্রিবিউন ডেস্ক

সর্বাধিক পঠিত