বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

মন্ত্রী হবেন শাহজাহান চৌধুরী? উখিয়া-টেকনাফে জোর আলোচনা।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠেছে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর নাম। সম্ভাব্য সরকার গঠনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উখিয়া-টেকনাফ অঞ্চলে সাংগঠনিক তৎপরতা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং কেন্দ্রীয় রাজনীতিতে অভিজ্ঞতার কারণে শাহজাহান চৌধুরীকে সম্ভাব্য মন্ত্রিত্বের আলোচনায় দেখছেন অনেকে। বিশেষ করে সীমান্ত এলাকা, রোহিঙ্গা সংকট, পর্যটন উন্নয়ন ও অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলায় তার অভিজ্ঞতা কাজে লাগতে পারে বলে দাবি করছেন তার অনুসারীরা।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্ত্রিত্ব নির্ভর করে দলীয় সিদ্ধান্ত, সংসদীয় সংখ্যা গরিষ্ঠতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের কৌশলগত বিবেচনার ওপর। তাই এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তারা বলছেন, নির্বাচনের ফলাফল ও দলীয় অভ্যন্তরীণ সমীকরণই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করবে।

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে শাহজাহান চৌধুরী বা দলের কেন্দ্রীয় নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় রাজনীতিতে তার নাম ঘিরে যে আলোচনা তীব্র হচ্ছে, তা উখিয়া-টেকনাফের রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিস্থিতি কোন দিকে যায়, তা এখন দেখার অপেক্ষা।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ক্লীন ইমেজের বরেণ্য রাজনীতিবিদ শাহজাহান চৌধুরীর উখিয়া-টেকনাফে এলাকায় ব্যাপক জনসমর্থন রয়েছে। তিনি বিএনপির মনোনয়ন নিয়ে ২য়, ৫ম, ষষ্ঠ ও অষ্টম সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন।

শাহজাহান চৌধুরী কক্সবাজার জেলায় উখিয়ার রাজাপালং ইউনিয়নে ১৯৫২ সালে ৩১ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৫ সালে সমাজ তত্ত্ব নিয়ে বিএ (অনার্স) সম্পন্ন করেন। শাহজাহান চৌধুরী কক্সবাজার জেলা বিএনপির দুই বারের সভাপতি। তিনি বিএনপির তৎকালীন কক্সবাজার মহকুমা বিএনপির প্রতিষ্ঠাকালীন যুগ্ন আহবায়ক ছিলেন এবং দলকে শক্তিশালী করার জন্য বিশাল ভুমিকা পালন করেন।

বহুল আলোচিত এই কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের বিএনপির রাজনীতিতে অপ্রতিরোধ্য সাবেক সাংসাদ শাহজাহান চৌধুরী। অভিজ্ঞ এই রাজনীতিবিদ দায়িত্ব পালন করছেন কক্সবাজার জেলা বিএনপির বর্তমান সভাপতি হিসেবে । অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে পরিচিত এই রাজনীতিবিদ ২৬ বছর বয়সে অর্জন করেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব।

এইছাড়াও ছিলেন একবারের ইউপি চেয়ারম্যান, চার বারের সংসদ সদস্য। পাশাপাশি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও ৮ম জাতীয় সংসদে তিনি গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের ভূমিকায়। এছাড়াও ২০০১ সালে তিনি সংসদ অধিবেশনে ২ দিন স্পীকারেরও দায়িত্ব পালন করে ছিলেন।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এই আসনটি দুই উপজেলা ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত। মোট ভোটার তিন লাখ ৭১ হাজার

৮২৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৮৯ হাজার

২৮২, নারী এক লাখ ৮২ হাজার ৫৫১ এবং

হিজড়া ছয়জন। উখিয়া ও টেকনাফে মোট ১১৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে।

সর্বাধিক পঠিত