প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৯:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমানের ইন্তেকাল
চিটাগং ট্রিবিউন ডেস্ক
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতে মরহুমের জানাজা আদায় করা হয়। তাকে ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
শেখ ফয়সাল নোমান দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সুমধুর আজান ও ধর্মীয় নিষ্ঠা বিশ্বের লাখো মুসলমানের হৃদয়ে গভীর প্রভাব ফেলে।
সংশ্লিষ্টরা বলছেনে, শেখ ফয়সাল নোমানের মৃত্যুতে মুসলিম উম্মাহ এক নিবেদিতপ্রাণ খাদেমকে হারাল।
বিশ্বের বিভিন্ন দেশের আলেম-ওলামা, মুসল্লি ও ধর্মপ্রাণ মুসলমানরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত